বিদেশে বসেই খাঁটি মধু কিনুন এখন বাংলাদেশ থেকে
বিদেশে বসেই খাঁটি মধু কিনুন এখন বাংলাদেশ থেকে আপনি কি একজন প্রবাসী? আপনি কি বিদেশে বসেই বাংলাদেশ থেকে খাঁটি মধু কিনতে চান? তাহলে এই ব্লগপোস্টটি আপনার জন্যই। কারণ আজকে আপনাদের সাথে আছে আমি মধু বিক্রেতা আলামিন । আজকের এই আর্টিকেলে আমি দেখিয়েছি কিভাবে আপনারা বাংলাদেশ থেকে খাঁটি মধু কিনে, নিজের দেশে নিয়ে যাবেন। মধু কিভাবে কিনবেন সেটা জানার আগে আরও কিছু তথ্য জেনে নেওয়া যাক আমি যেহেতু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমার মধু গুলো সারা বাংলাদেশে পৌঁছে দিচ্ছি এবং প্রচার মাধ্যম হিসেবে অনলাইনকে বেচে নিয়েছি যেমনঃ ব্লগ, ফেসবুক, ইউটিউব ইত্যাদি। তাই বাংলাদেশের বাইরেও অনেক প্রবাসী ভাই এবং বোনেরা আমার মধুর অ্যাড দেখে আমার কাছে ফোন দেন মধুর কেনার জন্য। কিন্তু সমস্যা হলো দুই এক কেজি মধু বাংলাদেশের বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সরাসরি পাঠানোর সহজ কোন উপায় নাই। যদি অনেক বেশি পরিমাণ মধু হয় সে ক্ষেত্রে বিভিন্ন উপায়ে বাংলাদেশের বাইরে মধু পাঠানো সম্ভব। এখানে আরেকটা বিষয় জেনে রাখা ভালো, মধু যেহেতু তরল জাতীয় খাবার এ জন্যই এত জটিলতা। মধু যদি কোনো তরল জাতীয় কিছু না হয়ে শক্ত জাতীয় কিছু হতো যেমন...