৫০% মুল্য ছাড় সরিষা ফুলের মধু
বিঃদ্রঃ ৫০% মুল্য ছাড় দেখে কেউ ভাব্বেন না যে এই পোস্টের মাধ্যমে ৫০% মূল্য ছাড়ে মধু বিক্রি করছি। এই পোস্টটি করার উদ্দেশ্য হচ্ছে, কিছু দিন আগে আমি ৫০% মূল্য ছাড়ে সরিষা ফুলের মধু বিক্রি করে আমার যে অবিজ্ঞতা হয়েছে সেইটা শেয়ার করা। এই পোস্টটি আপনি পড়তে পারেন। এখান থেকে জানা অজানা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন যা একজন মধু ক্রেতা হিসেবে আপনার জানা প্রয়োজন। পণ্যের উপর মূল্য ছাড়! এইটা বাংলাদেশে নতুন কিছু নয়। অনেক নামীদামী কোম্পানিই তাদের বিজনেসের স্বার্থে এই কাজটি করে থাকেন। তবে মধুর উপরে ৫০% মুল্য ছাড় এইটা একটু বাতিক্রমধর্মী কাজ। তারপরও আমি এই কাজটি করেছিলাম। এই কাজটি করার ফলে লাভের চেয়ে আমি অনেক বেশি লস খেয়েছি এবং অনেক ব্যাডফিডব্যাক পেয়েছি। এখানে আমার এবং কাস্টমারের মাঝে যে ভুল হয়েছিলো সেইটাই শেয়ার করতে যাচ্ছি। বিষয়গুলো আপনারাও জানা দরকার। ৫০% মূল্য ছাড়ে মধু বেচার পর আমার যে তিক্ত অবিজ্ঞতা হয়েছে আমি সেইটাই এখানে শেয়ার করতে এসেছি। এর ফলে আপনি মধুর ব্যাপারে অনেক জানাঅজানা সত্য কথা জানতে পারেন। এবং নিজেই খাঁটি এবং ভেজাল মধু চেনার উপায় সমূহ অনেকটাই বুঝতে পারেন। ৫০% মূল...